Opzioni di iscrizione

Bangla

**বাংলা ভাষায় জ্ঞান অর্জনের একটি অনন্য শিক্ষার অভিজ্ঞতা**

  • জার্মানি, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের পাঁচটি বিশ্ববিদ্যালয়-সহ আন্তর্জাতিক শ্রম সংস্থা ও বাংলাদেশ থেকে উচ্চসারির ২০ জনেরও বেশি বিশেষজ্ঞদের দ্বারা তৈরীকৃত ভিডিও লেকচার, পাঠ উপকরণ, অনলাইন রিসোর্স এবং অনুশীলন।

  • বাংলাদেশ এবং বিদেশে বাংলাভাষী ব্যবহারকারীদের সাথে যোগাযোগ এবং আলোচনা করার জন্য একটি সক্রিয় ও কার্যকরী প্ল্যাটফর্ম।

কার জন্য এই কোর্স?

শিল্প সম্পর্ক এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের জন্য শ্রমিকদের অধিকার বিষয়ে জানতে আগ্রহী এমন যেকোন ব্যক্তির জন্য: ট্রেড ইউনিয়ন,শ্রমিক অধিকার বিষয়ক কর্মী, শ্রম শিক্ষাবিদ, শ্রম গবেষক, এনজিও, নিয়োগকর্তা এবং তৈরী পোষাক খাত এবং অন্যান্য খাত থেকে মধ্যম সারির ব্যবস্থাপনা কর্মকর্তাগণ, আইন বিশেষজ্ঞ ও আইনজীবী, সরকারি কর্মকর্তা, মিডিয়া ব্যক্তিত্ব ইত্যাদি। এ বিষয়ে কোন রকম পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন নেই।

আমি কিভাবে উপকৃত হব?

আপনি যেসব বিষয়ের উপর বিশ্লেষণমূলক এবং বাস্তবমুখী দক্ষতা অর্জন করবেন:

  • টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য আন্তর্জাতিক শ্রম মানদন্ডসমূহের ভূমিকা;

  • আন্তর্জাতিক শ্রমমান ও আইএলও এর তত্ত্বাবধায়নমূলক ব্যবস্থা ;

  • বাংলাদেশে শ্রমিক অধিকার ও কর্মক্ষেত্রে নিরাপত্তা সম্পর্কিত নিয়ন্ত্রণমূলক ও প্রাতিষ্ঠানিক কাঠামো;

  • গ্লোবাল সাপ্লাই চেইন ও কাজের পরিবেশ এবং শ্রমিক অধিকারের উপর তাদের প্রভাব;

  • টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য ন্যায্য মজুরী;

  • বাংলাদেশে শ্রমিকদের অধিকারের প্রতি সম্মান বৃদ্ধিতে কৌশলসমূহ।

এছাড়াও আপনি এই বিষয়সমূহে আগ্রহী অন্যান্য ব্যক্তিদের সাথে যুক্ত হবার এবং নেটওয়ার্ক তৈরী করার সুযোগ লাভ করবেন।

শেখার মাধ্যম?

এই কোর্সটি সম্পূর্ণ বাংলা ভাষায়। আপনি এই কোর্সের সকল উপকরণ ব্যবহার করতে পারবেন, যেমন: স্ক্রিপ্ট-সহ ভিডিও লেকচারসমূহ, মূল পাঠ্যসমূহ, কুইজ প্রশ্ন, আলোচনা প্রশ্ন এবং বিশেষজ্ঞ ও শিক্ষার্থীদের সাথে আলোচনা। কুইজসমূহ শুধুমাত্র নিজের বা কোর্সের মূল্যায়নের জন্য প্রদান করা হয়নি, এগুলো সার্টিফিকেট পাওয়ার জন্য মূল পরীক্ষার অংশ।

Course team

Trainer One

Course instructors

Gli ospiti non possono entrare in questo corso, per favore autenticati.