Einschreibeoptionen

Bangla

বিনামূল্যের এই অনলাইন কোর্সটি বিশ্বব্যাপী ট্রেড ইউনিয়ন কর্মী, শিক্ষাবিদ এবং আইনজীবিদের জন্য দিচ্ছে বৈশ্বিক সরবরাহ প্রবাহ  (গ্লোবাল সাপ্লাই চেইন) এর শ্রমিকদের উপর কোভিড-১৯ অতিমারীর প্রভাব সম্পর্কিত বিশ্লেষনমূলক জ্ঞান, এবং শ্রমিকদের সুরক্ষায় ট্রেড ইউনিয়নের প্রতিক্রিয়া। এই কোর্সটি গ্লোবাল সাপ্লাই চেইন নিয়ে পুনরায় ভাবতে কিছু মৌলিক প্রশ্ন নিয়ে আলোচনা করেছে, একইসাথে কার্যকর নতুন কিছু গড়ে তুলতে শ্রম অধিকার বিষয়ক কর্মীদের প্রস্তাবনা ও বিধি বিষয়ক উদ্যোগ সম্পর্কে আলোকপাত করেছে।

 এই কোর্সটিতে যা রয়েছেঃ
 - বৃহৎ পরিসরের শিক্ষাবিদ, ট্রেড ইউনিয়ন এবং সুশীল সমাজ প্রতিনিধিদের
   সমন্বয়ে আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ কর্তৃক ভিডিও লেকচার;
 - বিশেষজ্ঞ কর্তৃক নির্ধারিত পাঠ উপকরণ; 
 - আলোচনার বিষয় ও কুইজ প্রশ্ন, যা অংশগ্রহণকারীদের নির্ধারন করতে
   সহায়তা করবে, কিভাবে ভিডিও লেকচার থেকে প্রাপ্ত জ্ঞান স্থানীয়
   প্রেক্ষাপটে প্রয়োগ করা যায়;
 - প্রতিটি পর্বের  জন্য জুম ওয়ার্কশপ, যার মাধ্যমে অংশগ্রহণকারীরা কোর্স
   বিশেষজ্ঞদের সাথে সরাসরি যুক্ত হতে পারবেন; আন্তর্জাতিক বিশেষজ্ঞদের
   অংশগ্রহণে কোর্সটির মূল বিষয়াবলীর উপরে ইস্যুভিত্তিক ওয়েবিনার।

কোর্সটি শুরু হয়েছে প্রফেসর মার্ক এ্যানার এর সাথে ফেসবুক লাইভ আলোচনা এর মাধ্যমে।

Course team

Trainer One

Course instructors

Gäste können auf diesen Kurs nicht zugreifen. Melden Sie sich bitte an.